তিতাস গ্যাস গ্রাহকরা শনিবার থেকে রবিবার পর্যন্ত স্বল্পচাপে থাকবে
ঢাকা তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ জনিত কারণে ২৪ জানুয়ারি শনিবার দুপুর ১২টা থেকে ২৫ জানুয়ারি রবিবার দুপুর ১২টা পর্যন্ত তাদের অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকবৃন্দকে সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।