ডিভিডেন্ড দিতে ব্যর্থ, ‘জেড’ ক্যাটাগরিতে টেকনো ড্রাগস ও প্রাণ

অনুমোদিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেড এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ)-কে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

সূচকের উত্থানে লেনদেন ৭৯০ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হবে। ওই দিন থেকে দুই কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকবে। বিএসইসির মার্জিন রুলস, ২০২৫-এর রুল ১১(৮) অনুযায়ী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের এ দুটি কোম্পানির শেয়ার কেনায় কোনো ধরনের ঋণ সুবিধা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো