সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ১৭৯ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূত্র মতে, রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৭১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৯৯ ও ২০৯৯ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫৩ লাখ ০৬ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৯টি, কমেছে ১০৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের।

[atn_photocard]
আরো