আইসিএবি’র ২২তম সমাবর্তন অনুষ্ঠিত, নতুন সিএদের অভিনন্দন

রাজধানীতে অনুষ্ঠিত হলো দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন। শনিবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃতিপ্রাপ্তদের সাফল্য উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন সিএ পেশাকে অত্যন্ত সম্মানজনক উল্লেখ করে নবস্নাতকদের অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, সুশাসন জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বৈশ্বিক প্রেক্ষাপটে দ্রুত পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিকসের মতো প্রযুক্তির অগ্রগতির ফলে এই পেশায় বড় ধরনের রূপান্তর ঘটছে। নতুন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের উদ্ভাবনী চিন্তা গ্রহণ করে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এসময় সিএ পেশায় সততার গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অ্যাকাউন্টিং পেশার মূল ভিত্তিই হলো মানুষের আস্থা।

আরো