ডেমরা ও আশপাশে শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
রাজধানীর ডেমরা থানাধীন বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জানা গেছে, ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তন কাজের জন্য এ সাময়িক সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ডেমরা থানার সব এলাকা ছাড়াও সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস থাকবে না। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।