ইউআইটিএস শিক্ষার্থীদের নিয়ে ডিএসই ট্রেনিং একাডেমিতে কর্মশালা অনুষ্ঠিত

University of Information Technology and Sciences (ইউআইটিএস)-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে পুঁজিবাজারভিত্তিক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজারকেন্দ্রিক একাডেমিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় ইউআইটিএস-এর বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। তাদের নেতৃত্ব দেন একাউন্টিং বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসেন মিয়াজী।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

ডিএসইতে ৭১ কোটি টাকা কমেছে লেনদেন

Dhaka Stock Exchange Training Academy আয়োজিত এ কর্মশালায় উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান অংশগ্রহণকারীদের পুঁজিবাজারের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। তিনি স্টক মার্কেটের কার্যপ্রণালী, দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় শিক্ষার্থীরা পুঁজিবাজার সম্পর্কিত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক ধারণা লাভের সুযোগ পায়, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

[atn_photocard]
আরো