বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান, সম্পাদক মহিদুল
বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য আহসান হাবিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন কর কমিশনার সৈয়দ মহিদুল হাসান।
এনবিআরের রাজস্ব ভবনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬-২৭ সালের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। নির্বাচনে আহসান হাবিব ও মহিদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জানা গেছে, আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে সৈয়দ মহিদুল হাসান অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিরও মহাসচিব ছিলেন। কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন কর কমিশনার কবীর উদ্দিন মোল্লা, কর কমিশনার মো. শাহ আলী ও কর কমিশনার মোস্তাফিজুর রহমান। যুগ্ম মহাসচিব হয়েছেন মুহাম্মদ মুঈনুল ইসলাম এবং জাফর ইমাম।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফারজানুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ফিরোজ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক কুমার পাল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনামুল ইসলাম।
এছাড়া গবেষণা সম্পাদক পদে মো. মনিরুজ্জামান, সহ-গবেষণা সম্পাদক ফারুক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আবু মুসা, সহ-সমাজকল্যাণ সম্পাদক নুরুল হুদা ভুইয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াকিল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমা খাতুন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাজমুন নাহার, ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক, সহ-ক্রীড়া সম্পাদক এ মঈন খন্দকার এবং অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্য হিসেবে আরও ২৭ জন নির্বাচিত হয়েছেন।