অর্থপাচার প্রতিরোধে পুঁজিবাজার সংশ্লিষ্টদের কর্মশালা
নিকুঞ্চে ডিএসইর মাল্টিপারপাস হলে “স্থিতিশীল পুঁজিবাজার’’ অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.(ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অতিরিক্ত পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে ডিএসই’র রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ, এফসিএস বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পুঁজিবাজার অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, সাইবারভিত্তিক আর্থিক অপরাধ, ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানিপুলেশনের মতো বহুমাত্রিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা ও আর্থিক ব্যবস্থার সুশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ ওহিদুল ইসলাম বলেন, একটি স্বচ্ছ, সহনশীল ও আস্থানির্ভর পুঁজিবাজার গঠনে AML/CFT কাঠামোর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অবৈধ অর্থপ্রবাহ, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)-এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য AML/CFT বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক পুঁজিবাজার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উও কর্মশালার ৪টি ওয়ার্কিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন, বিএফআইইউ-এর উপ-পরিচালক জনাব মেহেদী হাসান, বিএসইসি-এর উপ-পরিচালক মোঃ রফিকুন্নবী এবং বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক শাহ আলম কাজী