ঈদের আগে শনিবারও খোলা থাকবে পুঁজিবাজার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। তবে ঈদের আগে বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যতিক্রমীভাবে শনিবারও লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূত্র মতে, বিনিয়োগকারীদের লেনদেন ও তারল্য সুবিধা নিশ্চিত করতে আগামী ২৩ মে (শনিবার) পুঁজিবাজার খোলা রাখা হবে। এছাড়া ২৪ মে (রোববার) স্বাভাবিক নিয়মেই শেয়ার কেনাবেচা ও অফিস কার্যক্রম চলবে।

এরপর সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইতে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম এবং ট্রেডিং বা লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

টানা ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে উভয় স্টক এক্সচেঞ্জে আবার আগের নির্ধারিত ও নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস কার্যক্রম ও লেনদেন পুনরায় শুরু হবে।

আরো