‘সোনার হরিণ’ মেঘনা পেট, নাকি কারসাজির ফাঁদ?

শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। মাত্র এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬৮ শতাংশ এবং চার মাসে বেড়েছে ৩০৩ শতাংশের বেশি। এতে অনেক বিনিয়োগকারী অল্প সময়েই বড় অঙ্কের মুনাফা করলেও কোম্পানিটির দুর্বল আর্থিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটি লোকসানে রয়েছে এবং দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। এমন অবস্থায় শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কারসাজির আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ বিষয়ে কোম্পানির কাছে ব্যাখ্যা চাইলেও কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, দুর্বল মৌলভিত্তির একটি কোম্পানির শেয়ারের এমন উল্লম্ফন স্বাভাবিক নয়।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু দামের ঊর্ধ্বগতির দিকে তাকিয়ে বিনিয়োগ না করে কোম্পানির আর্থিক অবস্থা, আয়, লভ্যাংশ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করা উচিত। অন্যথায় ‘সোনার হরিণ’ ধরতে গিয়ে অনেক বিনিয়োগকারী বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন।

আরো