সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৪২ কোম্পানির

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ১৪২ কোম্পানির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ৫৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৩৮ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১৩২ ও ২১২১ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৯৯ কোটি ৯৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো