জয়দেবপুর–কুমূদিনী গ্যাস লাইনে ১৬ ঘণ্টার সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামী ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর (গাজীপুর) থেকে কুমূদিনী (টাঙ্গাইল) পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি গ্যাস লাইনের সরবরাহ বন্ধ থাকবে।

এ কারণে গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার সংশ্লিষ্ট সকল শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

আরো