দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।স্টকমার্কেট বিশ্লেষণ করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

সূচকের উত্থানে লেনদেন ৫৫৬ কোটি টাকা

সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের ৯ টাকা ৯৬ পয়সা বা ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ।ঢাকা স্টক এক্সচেঞ্জ

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস, সমতা লেদার কমপ্লেক্স, সিলকো ফার্মাসিটিক্যালস, রহিম টেক্সটাইল মিলস, বাংলাদেশ অটোকারস, অগ্নি সিস্টেমস এবং খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

[atn_photocard]
আরো