লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

বন্ধ ২ টেক্সটাইল মিল চালুর চুক্তি অনুমোদন

সূচক বাড়লেও লেনদেন ৬৫৫ কোটি টাকা

জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ব্যাংকের লেনদেন হয়েছে ২৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার।

২৩ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, বিএনআইসিএল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং মিলস, আইপিডিসি ফাইন্যান্স এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।

[atn_photocard]
আরো