সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে
এ সময় লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৫ টির, দর কমেছে ৫৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৪ কোটি ৮৮ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮১৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬ টির, দর কমেছে ২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকা।