জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জস এ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির শেয়ার অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান ঠিকানা: প্লট নং ২৯/সি ও ২৯/ডি (দ্বিতীয় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ। নতুন ঠিকানা: বাড়ি নং ৪৩০/১/এ (চতুর্থ তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ।
কোম্পানির নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা অপরিবর্তিত থাকছে। কর্পোরেট ও যোগাযোগ কার্যালয়ের ঠিকানাও অপরিবর্তিত থাকছে। শেয়ার অফিসের এই পরিবর্তন ১ অক্টোবর থেকে কার্যকর হবে।