ডিএসইর বাজার মূলধন কমল ৪৬৩৬ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪ হাজার ৬৩৬ কোটি টাকা বা ৬৭ শতাংশ কমেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডরিন পাওয়ারের বোর্ড সভা ৮ অক্টোবর

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৭২৩ কোটি টাকা

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ৩৯৭ কোটি ৯৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩০ কোটি ৬৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০০ পয়েন্টে এবং ২ হাজার ১০৩ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯ টির , দর কমেছে ২৮০ টির এবং১৪ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো