ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১৯ পয়সা।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে আমান কটন

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৭৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

[atn_photocard]
আরো