কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় ব্রোকারেজ প্রতিষ্ঠান

দেশের ছয়টি স্টক ব্রোকারেজ কোম্পানিকে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে নিবন্ধন দেওয়ার বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১,০৩৫ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠান ছয়টির অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের লেটার অব ইনটেন্ট ইস্যু করা হবে।

নিবন্ধনের জন্য আবেদন করা ছয়টি প্রতিষ্ঠান হলো-সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

[atn_photocard]
আরো