ইউনাইটেড পাওয়ারের সহযোগী কোম্পানির ৬০% নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড (ইউএইএল) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অথ্যাৎ প্রতি শেয়ারের বিপরীতে ৬ টাকা করে নগদ লভ্যাংশ দেওয়া হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের ৯২ দশমিক ৪০৭ শতাংশ শেয়ারের মালিক ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সহযোগী প্রতিষ্ঠানটিতে ইউনাইটেড পাওয়ারের মালিকানায় রয়েছে ৩৭ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৯০১টি শেয়ার।