দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষস্থান দখল করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।বীমা করুন

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ৯৪ টাকা ৯০ পয়সা থেকে কমে ৮৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

ডেল্টা স্পিনার্সের প্রথম প্রান্তিক প্রকাশ

দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ০৮ শতাংশ। শেয়ারটির দর ২২০ টাকা ৪০ পয়সা থেকে কমে ২০৭ টাকায় দাঁড়িয়েছে।

তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা থেকে কমে ১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে—হামিদ ফেব্রিকস লিমিটেড, ফ্যামিলিটেক্স, ফিনিক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাটলাস বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, মেঘনা পেট্রোলিয়াম এবং ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড

[atn_photocard]
আরো