লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

জানা গেছে, কোম্পানিটির ৩৪কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকার।

২৫ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্রাইম ব্যাংক, বারাকা পাওয়ার, ডরিন পাওয়ার, ইন্ট্রাকো, ইনভয় টেক্সটাইল, সী পার্ল, বেক্সিমকো।

[atn_photocard]
আরো