প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানা‌ল এফবিসিসিআই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা।

আজ (মঙ্গলবার) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতারা।

এ সম্পর্কিত আরো সংবাদ

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই

২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা জানান ব্যবসায়ী নেতারা।

এ সময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

[atn_photocard]
আরো