সাউথইস্ট ব্যাংকের “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স” অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন সম্পর্কিত “বিজনেস পলিসি এবং প্ল্যানিং কনফারেন্স-২০২৪” এর আয়োজন করেছে।

কনফারেন্সে, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ; পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ- ম. মনিরুজ্জামান খান (প্রতিনিধি পরিচালক বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড), পরিচালনা পর্ষদের সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক এশিয়া ইন্সুরেন্স লিমিটেড), স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান সৈয়দ সাজেদুল করিম এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

এছাড়াও, কনফারেন্সে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানবৃন্দ, সকল উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের জন্য সার্বিক কৌশলগত ব্যবসায়িক নীতি এবং পরিকল্পনা প্রণয়ন করেন। কনফারেন্সে গত বছরের ব্যাংকের বিভিন্ন ব্যবসায়িক সফল উদ্যোগ এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় নিয়ে পর্ষদের সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সাউথইস্ট ব্যাংককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

[atn_photocard]
আরো