বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্থানে দ্বিতীয় দফায় সাত হাজার কম্বল বিতরণ করেছে শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চার হাজার, আতলাপুরে এক হাজার ও পূর্বাচল ২১ নম্বর সেক্টর রাজউক অফিসের সামনে দুই হাজার কম্বল বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৪৮৬ কোটি টাকার

শীর্ষ ৩০ ব্রোকারের সাথে ডিএসই’র বৈঠক মঙ্গলবার

সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ১১৫ কোটি টাকার

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে, সোমবার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ করা হয়।

[atn_photocard]
আরো