ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ৪০ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি গ্রামীণফোনের ৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার, দ্বিতীয় স্থানে খান ব্রাদার্সের ৪ কোটি ৪১ লাখ ৩ হাজার ও তৃতীয় স্থানে সিঙ্গার বাংলাদেশের ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার, বীচ হ্যাচারির ৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার, একমি পেস্টিসাইডের ৩ কোটি ৩ লাখ ৮ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪৫ লাখ ১০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৪ লাখ ২৬ হাজার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২২ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

[atn_photocard]
আরো