শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না খান ব্রাদার্স

অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি জানায় এর পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ০১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৪ পয়সা। আর গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ২১৮ টাকা ৩ পয়সায় উন্নীত হয়। অর্থাৎ ১৮ কার্যদিবসে শেয়ারটির দর ১১৪ টাকা ৯ পয়সা বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

[atn_photocard]
আরো