লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি ১ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৯০০টি শেয়ার হাতবদল করেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information of Bangladesh General lnsurance…

Price Sensitive Information Of SBAC Bank PLC.

‘NOTICE’ national credit and commerce bank…

cwt
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২২ লাখ ১৯ হাজার ৭৩১টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার ৩ লাখ ৩২ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৮৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ইস্টার্ণ হাউজিং, জেমিনি সী ফুড, সী পার্ল বীচ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

আরো