ঢাকার শেয়ারবাজারে আজও বড় দরপতন

ধারাবাহিক দরপতন দেখছে দেশের শেয়ারবাজার। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম প্রতিদিনই কমছে। ঢাকার শেয়ারবাজারে আজ মঙ্গলবারও বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দুপুর ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৪ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দিনের শুরুর প্রথম ঘণ্টায় লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দরপতন হয়েছে। সবমিলিয়ে দাম কমেছে ৩০৫টি কোম্পানির। এতে সূচকটি বড় ধরনের পতনের মুখে পড়েছে। আজ সূচক পতনে বড় ভূমিকা রেখেছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা। এই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর আজ উঠে গেছে। এতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ অর্থাৎ ১০ শতাংশ দরপতন ঘটেছে। এ সময় লেনদেনের শীর্ষে ছিল ওষুধ, রাসায়নিক, প্রকৌশল, সিরামিক, আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও ভ্রমণ খাতের কোম্পানিগুলো। গত সপ্তাহ থেকে ধারাবাহিক দর পতন শেয়ারবাজারে।

এ সম্পর্কিত আরো সংবাদ

গতকাল সোমবার ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৯৮ পয়েন্টে। যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন। লেনদেন হয়েছে ৪৮৬ কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমে ১৬১ পয়েন্ট।

এর আগে ২০২১ সালের ২৫মে ডিএসইর প্রধান সূচক ৫ হাজার ৮৮৪ পয়েন্ট ছিল। এরপর সূচকটি আর এত নিচে নামেনি।

আরো