জাপানে যাবে বাংলাদেশের এক্সপো গ্রুপের পন্য
পুঁজিবাজার ডেস্কঃ বাংলাদেশ থেকে জেনুইন লেদার, আর্টিফিশিয়াল লেদার এবং লেদার পণ্য আমদানি করবে জাপানের কোম্পানি ইরিশা লিমিটেড। এক্সপো গ্রুপের উৎপাদিত এসব পণ্য জাপানের বাজারে বিপণনে দুই কোম্পানির মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক। জাপানের রাজধানী টোকিওতে গত ১ ডিসেম্বর এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতা সই করেন।
এই সমঝোতার আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের জেনুইন লেদার গুডস, এক্সপো আর্টিফিশিয়াল লেদার এবং লেদার গুড পণ্য যাবে জাপানের ভোক্তাদের কাছে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পুঁজিবাজার ডটকমের প্রকাশক আসাদ চৌধুরী এফসিএমএ বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে শতভাগ সঠিক চামড়াজাত পণ্য ও আর্টিফিশিয়াল লেদার আমদানি করবে। জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে ১০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।