দর পতনের শীর্ষে নর্দান জুট

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১ বারে ৪২ হাজার ৩০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩৮ বারে ২ লাখ ৬৭ হাজার ৪৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৯ বারে ৩৩ হাজার ৯৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২.৯৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৯৬ শতাংশ, এপেক্স ট্যানারির ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৯৫ শতাংশ এবং বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ২.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।

[atn_photocard]
আরো