লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু- ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information of Sikder Insurance Company…

Insurance Company Ltd Price Sensitive Information of…

Statement of Financial Position (Un-audited) Navana…

জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ০৯ লাখ ৪৯ হাজার টাকার।

১৭ কোটি ৯৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সী পার্ল রিসোর্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

[atn_photocard]
আরো