ক্যাপিটাল গেইনে কর আরোপের প্রস্তাব প্রত্যাহার হচ্ছে না

২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। তবে ক্যাপিটাল গেইন ৫০ লাখ টাকার বেশি হলে কর প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে কোম্পানি, তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত ক্যাপিটাল গেইনের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের (মূলধনি মুনাফা) ওপর কর আরোপে প্রতিষ্ঠান ছাড়াও কোনো ব্যক্তি শেয়ার কিনে ৫ বছর পর একই মুনাফা করলে তার করের হিসাব হবে ভিন্ন। এক্ষেত্রেও তার ৫০ লাখ টাকা করমুক্ত থাকবে। বাকি এক লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে ১৫ হাজার টাকা আয়কর দিতে হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

আগামীকাল (৩০ জুন) ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাশ হবে। বাজেটে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপের প্রস্তাব প্রত্যাহার হচ্ছে না। অর্থাৎ শেয়ারবাজারে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় করমুক্ত থাকবে। তবে ক্যাপিটাল গেইন ৫০ লাখ টাকার বেশি হলে কর প্রযোজ্য হবে। এসব ক্ষেত্রে আয়ের ওপর কর পৃথক করদাতাদের কাছ থেকে দুটি উপায়ে সংগ্রহ করা হবে।

প্রথমত, যদি কোনো ব্যক্তি শেয়ার কেনার পাঁচ বছরের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা অর্জন করেন, তাহলে তাদের আয়কর শ্রেণি অনুযায়ী কর দিতে হবে।

দ্বিতীয়ত, কোনো ব্যক্তি শেয়ার কিনে পাঁচবছর পর একই মুনাফা করলে তার করের হিসাব হবে ভিন্ন। এক্ষেত্রেও তার ৫০ লাখ টাকা করমুক্ত থাকবে। বাকি এক লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে ১৫ হাজার টাকা আয়কর দিতে হবে।

[atn_photocard]
আরো