তিতাস গ্যাসের ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার বিতরণ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় শুদ্ধাচার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এমডি প্রকৌশলী মো. হারুনুর রশীদ মোল্লাহ্সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রেড-২ থেকে গ্রেড-৯ভুক্ত কর্মকর্তা, গ্রেড-১০ থেকে গ্রেড-১৬ভুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ভুক্ত কর্মচারী ক্যাটাগরিতে ২০২৩-২৪ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।