সাভারে নিজস্ব ভবনে বিএইচবিএফসি’র কার্যক্রম উদ্বোধন

সাভারে নিজস্ব ভবনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর গৃহঋণ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১৫ জুলাই, সোমবার বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নতুন এ ভবনে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। নতুন এ ভবনে দাপ্তরিক কাজের উদ্বোধনকালে এ প্রকল্প বাস্তবায়নের জন্য বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় বিএইচবিএফসি’র দুই মহাব্যবস্থাপক যথাক্রমে মো. খাইরুল ইসলাম ও জেড এম হাফিজুর রহমান সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ভাড়াকৃত স্পেস থেকে নিজস্ব ভবনে অফিস স্থানান্তরিত হওয়ায় বিএইচবিএফসি’র প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি উন্নত সেবা ও কর্মপরিবেশ নিশ্চিত হবে মর্মে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উল্লেখ করেন।

[atn_photocard]
আরো