সিডিবিএলের নতুন চেয়ারম্যান তপন চৌধুরী

পুঁজিবাজারের তথ্য ভান্ডার হিসবে পরিচিত সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সিডিবিএলের পরিচালনা পর্ষদ সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হন।

এ সম্পর্কিত আরো সংবাদ

বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি মিসেস রূপালী হক চৌধুরী, বিএপিএলসি দ্বারা মনোনীত সিডিবিএল পর্ষদে যোগদান করেন।

এর আগে, সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন এবং ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল সিডিবিএল পর্ষদ থেকে পদত্যাগ করেন।

[atn_photocard]
আরো