সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৪৮ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ আগস্ট) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ০১ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা

ডিএসইর পিই রেশিও বেড়েছে

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৭৮ পয়েন্ট আর ‘ডিএস-৩০’ সূচক ১৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩২ ও ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো