রূপালী ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির ৯ম বিশেষ সাধারণ সভা এবং ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুম থেকে হাইব্রিড পদ্বতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল হুদা। এছাড়া সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ সভায় উপস্থিত ছিলেন।

ব্যাংকের কোম্পানি সচিবের সঞ্চালনায় এতে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার সরাসরি অংশ নেন।

[atn_photocard]
আরো