লভ্যাংশ দেবে না সিএপিএম বিডিবিএল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার ঘোষণা নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২৪ অর্থবছরে ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা।
ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১০ টাকা ৯৭ পয়সায়।