২৮৯ শেয়ারের দরপতন, সূচক কমলো ৪৯ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে ২৮৯ কোম্পানির শেয়ারদর পতনে প্রধান সূচক কমেছে ৪৯ পয়েন্টের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (৮ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৭৯ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

চড়া দামে মাছ-মুরগি-ডিম, তেলেও সংকট

হঠাৎ চড়া সবজির বাজার

ফের বাড়ল সোনার দাম

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১২২১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে ২১০০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৬৭৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৭৪ কোটি ৯০ লাখ টাকা।

রবিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৪টি কোম্পানির, বিপরীতে ২৮৯ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

[atn_photocard]
আরো