দর বৃদ্ধির শীর্ষে এসবিএসি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে লেনদেন ৫৭১ কোটি টাকার

চেয়ারম্যান-এমডিসহ আফতাবের কর্মকর্তাদের জরিমানা

সূত্র মতে, রবিবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে এসবিএসি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৭০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। আর ৬ দশমিক ১৩ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্নি সিস্টেমস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, একমি ল্যাবরেটরিজ, মুন্নু এগ্রো, কনফিডেন্স সিমেন্ট এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি।

[atn_photocard]
আরো