দেড় ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরবৃদ্ধি, সূচক ঊর্ধ্বমুখী

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৩৭টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতন, লেনদেন ৬৩৪ কোটি টাকা

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ৮ অক্টোবর

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২২২ ও ২১০১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৮৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ কোম্পানির শেয়ারদর।

[atn_photocard]
আরো