গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদন বাড়াবে ফার্মা এইডস

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের পরিচালনা পর্ষদ গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদনের জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন

লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক

সূচকের পতনে বেড়েছে লেনদেন

জানা গেছে, বর্তমানে গ্লাস অ্যাম্পুলের চাহিদা কোম্পানির উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি। একারণে গ্লাস অ্যাম্পুলের বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। এজন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক সময়ের জন্য এই চুক্তি কার্যকর হবে। ফলাফল সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

[atn_photocard]
আরো