এনভয় টেক্সটাইলের ৩৬ লাখ শেয়ার কিনলো কসমোপলিটন

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের ৩৬ লাখ শেয়ার বিদ্যমান বাজার দরে কিনেছে কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি

দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সূত্র মতে, ব্লক মার্কেট থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রচলিত বাজার মূল্যে এনভয় টেক্সটাইলের ৩৬ লাখ শেয়ার কিনে নেয় কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।

ডিএসই সূত্রে জানা যায়, এনভয় টেক্সটাইলের পরিচালক তানভীর আহমেদ ও সুনীল দৌলতরাম দরিয়ানানি- যারা কসমোপলিটন ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

[atn_photocard]
আরো