ডিএসইতে পিই রেশিও কমেছে ৩.৪৬ শতাংশ

বিদায়ী সপ্তাহে (২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ৩ দশমিক ৪৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৭০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ৩৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দমমিক ৩৭ পয়েন্ট বা ৩ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (২২ থেকে ২৭ সেপ্টেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক ৯১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০ দশমিক ৭০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০ দশমিক ২১ পয়েন্ট বা ১ দশমিক ৯২ শতাংশ কমেছিল।

আরো