দর পতনের শীর্ষে লিগ্যাসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭৬৯ বারে ৩ লাখ ৬৭ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৯ লাখ টাকা।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তালিকায় দ্বিতীয় স্থানে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১৭ বারে ৬ লাখ ৯৩ হাজার ২১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ২৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১৫ বারে ১৬ লাখ ৫২ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৪৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ২.২৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১.৯৫ শতাংশ, ইন্ট্রাকোর ১.৮৯ শতাংশ, জিকিউ বলপেনের ১.৭৯ শতাংশ এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৭৬ শতাংশ শেয়ার দর কমেছে।

[atn_photocard]
আরো