সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে শ্যামপুর সুগারের শেয়ারদর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে খাদ্য ‍ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

Download Windows 11/10 Activator & Crack – Free…

Download VMware Workstation 25H2u1 Crack – Full…

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ১৭ সেপ্টেম্বর শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দাম ছিল ৯২ টাকায়। আর ২৬ মার্চ কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকায়। ফলে এই ৭ কার্যদিবসের কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৩ টাকা বা ২৫ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের দাম এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

[atn_photocard]
আরো