৩ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তিন বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন, ২০২২ সালের ৩০ জুন এবং ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, শেয়ারহোল্ডারদের সম্মতিতে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও রেকর্ড তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরো সংবাদ

Price Sensitive Information of Sikder Insurance Company…

Insurance Company Ltd Price Sensitive Information of…

Statement of Financial Position (Un-audited) Navana…

কোম্পানিটি জানিয়েছে, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৮৫) টাকা। আর আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.৬২) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৪২ টাকা।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.৭৮) টাকা। আর আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৮৫) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৯৯ টাকা।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৪৯) টাকা। আর আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৩.৭৮) টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৯ টাকা।

আরো