১১০% নগদ লভ্যাংশ অনুমোদন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি., জুন ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তার শেয়ারহোল্ডারদের জন্যে ১১০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। গত ১৮ই ডিসেম্বর, ২০২৪ তারিখ বুধবার ভার্চুয়াল প্লাটফরম-এর অধিনে অনুষ্ঠিত ৫৮তম বার্ষিক সাধারন সভায় এ ঘোষণা দেওয়া হয়।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি.-এর চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী সহ ভাইস চেয়ারম্যান জনাবা রতœা পাত্র, ব্যবস্থাপনা পরিচালক জনাব তপন চৌধুরী, পরিচালক জনাব কাজী ইকবাল হারুন, স্বতন্ত্র পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং জনাব মুহাম্মাদুল হক, হেড অফ একাউন্টস এন্ড ফাইনান্স জনাব মোঃ কবির রেজা, চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ জাহাঙ্গির আলম এবং কো¤পানী সেক্রেটারি জনাব খন্দকার হাবিবুজ্জামান উপস্থিত ছিলেন।
আলোচ্য জুন ৩০, ২০২৪ তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কো¤পানীর সমন্বিত নীট বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) হয়েছে যথাক্রমে ৭০.১০ বিলিয়ন টাকা, ৩৩.০৭ বিলিয়ন টাকা এবং ১৮.৩৩ বিলিয়ন টাকা। কো¤পানীর সমন্বিত বিক্রয়, মোট মুনাফা এবং নীট মুনাফা (করপরবর্তী) বেড়েছে যথাক্রমে ১৫.৪৭, ১৩.৮৭ এবং ১১.৫৩ শতাংশ। আলোচ্য প্রতিবেদন অনুসারে ১৫.০৮ বিলিয়ন টাকা জাতীয় কোষাগারে জমা দিয়েছে।
পরিচালক পর্ষদ সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের নিরলস প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আšতরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিচালক পর্ষদ বিনীত ভাবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জেস, জাতীয় রাজস্ব বোর্ড এবং অন্যান্য সরকারি ও বেসরকারি এজেন্সিগুলোকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় শেয়ারহোল্ডারদের অনেকেই কো¤পানির বর্তমান ও ভবিষ্যত কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।
সভা শেষে, চেয়ারম্যান জনাব স্যামুয়েল এস চৌধুরী কো¤পানির কার্যক্রমের প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপনের জন্যে শেয়ারহোল্ডারদেরকে আšতরিক ধন্যবাদ জানান।