ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮ ডিসেম্বর ২০২৪ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী গণ চট্টগ্রামও কক্সবাজার জেলার শাখা সমূহের সম্মানিত আমানত কারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মত বিনিময় করেন। সভায় আমানত কারীদের আস্থা বৃদ্ধিসহ ব্যাংকিংখাতের বিভিন্ন বিষয়নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়। গ্রাহকবৃন্দ ব্যাংকের নির্বাহী বৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনি ময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আরো বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো,ইনশা আল্লাহ।

আরো